Home Economics নাসার প্রধান হিসেবে জ্যারেড আইজ্যাকম্যানকে পুনরায় মনোনয়ন দিলেন ট্রাম্প

নাসার প্রধান হিসেবে জ্যারেড আইজ্যাকম্যানকে পুনরায় মনোনয়ন দিলেন ট্রাম্প

135
0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ধনকুবের উদ্যোক্তা ও বেসরকারি মহাকাশ অভিযাত্রী জ্যারেড আইজ্যাকম্যানকে নাসার প্রশাসক হিসেবে মনোনীত করেছেন। এর মাধ্যমে তিনি আবারও ইলন মাস্কের ঘনিষ্ঠ এক সহযোগীকে যুক্তরাষ্ট্রের শীর্ষ মহাকাশ সংস্থার নেতৃত্বে আনতে চাইলেন।

ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এই মনোনয়নের ঘোষণা দেন। এর আগে ছয় মাস আগে ইলন মাস্কের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটলে আইজ্যাকম্যানের প্রাথমিক মনোনয়ন প্রত্যাহার করা হয়েছিল।

সিনেট যদি আইজ্যাকম্যানের মনোনয়ন অনুমোদন করে, তাহলে তিনি বর্তমানে নাসার ভারপ্রাপ্ত প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করা পরিবহন সচিব শন ডাফির স্থলাভিষিক্ত হবেন।

ট্রাম্প এক বিবৃতিতে বলেন, “মহাকাশ নিয়ে জ্যারেডের আগ্রহ, একজন মহাকাশচারী হিসেবে তার অভিজ্ঞতা এবং বৈজ্ঞানিক অনুসন্ধানে তার অবিচল নিষ্ঠা তাকে নাসার নেতৃত্বের জন্য চমৎকারভাবে উপযুক্ত করে তুলেছে।”

চলতি বছরের মে মাসে ট্রাম্প প্রশাসনের “বিগ বিউটিফুল” অভ্যন্তরীণ ব্যয় পরিকল্পনা নিয়ে মাস্ক ও ট্রাম্পের মধ্যে বিরোধের সূচনা হয়। ঠিক তার কিছুদিন পরই আইজ্যাকম্যানের প্রথম মনোনয়ন বাতিল করা হয়।

যদিও হোয়াইট হাউস সে সময় সিদ্ধান্তের পেছনে আইজ্যাকম্যানের অতীতে ডেমোক্র্যাটদের প্রতি সমর্থনের কথা বলে, অনেকেই এটিকে ইলন মাস্ককে অপমান করার কৌশল হিসেবে দেখেছিলেন।

ট্রাম্পের ঘোষণার পর মঙ্গলবার ইলন মাস্ক এক্স (সাবেক টুইটার)-এ একটি পোস্টে আইজ্যাকম্যানের পুনঃমনোনয়নের স্ক্রিনশটের ওপর হৃদয়, রকেট ও মার্কিন পতাকা ইমোজি জুড়ে সমর্থন জানান।

মাস্ক একসময় ট্রাম্প প্রশাসনের ব্যয় সাশ্রয়ী নীতি বিষয়ক ‘ডিপার্টমেন্ট অব গভর্মেন্ট এফিসিয়েন্সি’-র সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন, কিন্তু সরকারি ব্যয়ের নানা পরিকল্পনা নিয়ে পরে দু’জনের মধ্যে দূরত্ব তৈরি হয়।

জানা গেছে, আইজ্যাকম্যানকে নাসার নেতৃত্বের পদে বসাতে ইলন মাস্ক সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তদবির করেন, যা বিভিন্ন মহলে স্বার্থের সংঘাত নিয়ে প্রশ্ন তোলে।

৪২ বছর বয়সী আইজ্যাকম্যান একজন দক্ষ পাইলট এবং Shift4 Payments কোম্পানির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী। তিনি ২০২২ সালের সেপ্টেম্বরে স্পেসএক্সের পোলারিস ডন মিশনে অংশ নিয়ে প্রথম বেসরকারি নাগরিক হিসেবে মহাকাশে হাঁটার ইতিহাস গড়েন।

তিনি একাধিক স্পেসএক্স মিশনের অংশগ্রহণকারী এবং মাস্কের মহাকাশ কর্মসূচির একজন অন্যতম পৃষ্ঠপোষক হিসেবেও পরিচিত।

তবে, আইজ্যাকম্যানের এই নিয়োগ কার্যকর করতে হলে সিনেটের অনুমোদন এখনও প্রয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here