Home এশিয়া পেসিফিক Election খালেদা জিয়ার নির্দেশে সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী

খালেদা জিয়ার নির্দেশে সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী

192
0

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নিজ বাসভবনে তলব করে সিলেটের আলোচিত নেতা ও সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরীকে সিলেট-৪ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) রাতে চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভার্চ্যুয়ালি যুক্ত থাকা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

রাত ১০টা পর্যন্ত গুলশানের বাসভবনে চেয়ারপারসনের সঙ্গে বৈঠক করেন আরিফুল হক। বৈঠকে তিনি খালেদা জিয়ার নির্দেশে সিলেট-৪ আসনে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সম্মতি জানান।

বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি বলেন, “দলের চেয়ারপারসনের আদেশ কখনও অমান্য করিনি, করবোও না। তিনি আমাদের জাতীয় অভিভাবক। অতীতেও তার নির্দেশে কাজ করেছি, এবারও সিলেট-৪ আসনে নির্বাচন করার নির্দেশ মাথা পেতে নিয়েছি। সবকিছুই আল্লাহর ইচ্ছায় হবে।”

এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) কেন্দ্র থেকে জরুরি তলব পেয়ে ঢাকায় যান আরিফুল। সেখানে তাকে একাধিক দফা বৈঠকে ডাকা হয়। সবশেষ বুধবার রাত ৯টায় তাকে ব্যক্তিগতভাবে ডেকে পাঠান খালেদা জিয়া এবং মনোনয়নের চূড়ান্ত সিদ্ধান্ত দেন।

উল্লেখ্য, আরিফুল হক এর আগে সিলেট-১ আসনের মনোনয়ন প্রত্যাশা করেছিলেন এবং সিলেট-৪ আসনে প্রার্থী হতে অনিচ্ছা প্রকাশ করেছিলেন। তবে সিলেট-১ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মুক্তাদিরকে প্রার্থী করায়, হাই কমান্ড পরে আরিফুলকে সিলেট-৪ আসনের জন্য প্রস্তাব দেয় এবং তার সম্মতি আদায় করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here