Home বিশ্ব ট্রাম্পের প্রস্তাবিত শান্তি চুক্তিতে এগোতে প্রস্তুত ইউক্রেন

ট্রাম্পের প্রস্তাবিত শান্তি চুক্তিতে এগোতে প্রস্তুত ইউক্রেন

98
0

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি চুক্তিতে অংশ নিতে ইউক্রেন সম্মত হয়েছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। তাঁর দাবি, চুক্তি চূড়ান্ত করতে এখন শুধু ‘কয়েকটি ছোট বিষয়’ সমাধান করা বাকি। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন, এখনো অনেক গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে।

মার্কিন কর্মকর্তা জানান, আবুধাবিতে রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে ট্রাম্প প্রশাসনের শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। সেই বৈঠকেই ইউক্রেনীয় পক্ষ মূলত চুক্তিতে রাজি হয়েছে। যদিও পুরো বিষয়টি আনুষ্ঠানিক করতে গেলে কিছু ক্ষুদ্র ইস্যু নিষ্পত্তি করতে হবে।

এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন আবুধাবির বৈঠকে থাকা ইউক্রেনীয় প্রতিনিধিরা তাদের কঠোর প্রকাশ্য অবস্থান থেকে কিছুটা নরম হয়েছেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। জানা গেছে, তারা ইউএস সেক্রেটারি ড্যান ড্রিসকলের সঙ্গেও যোগাযোগ বজায় রেখেছেন।

ইউক্রেনের জাতীয় নিরাপত্তা সচিব রুস্তেম উমেরভ সামাজিক মাধ্যম এক্স-এ জানিয়েছেন, জেনেভায় আলোচনা হওয়া চুক্তির ‘মূল শর্তগুলো’ নিয়ে দুই পক্ষের মধ্যে ইতোমধ্যে ঐকমত্য তৈরি হয়েছে। তাঁর ভাষায়, এখন সামনে রয়েছে ইউরোপীয় অংশীদারদের সমর্থন আশা করা। তিনি আরও উল্লেখ করেন, জেলেনস্কির আসন্ন যুক্তরাষ্ট্র সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চূড়ান্ত শান্তি চুক্তি ঘোষণা করার পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে, জেলেনস্কিও এক্সে পোস্ট করে বলেছেন, জেনেভার বৈঠকগুলোর পর ‘শান্তির পথে বাস্তব অগ্রগতির নতুন সম্ভাবনা’ দেখা যাচ্ছে। তাঁর মতে, আলোচনায় শক্ত কিছু ফল পাওয়া গেলেও চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে এখনো অনেক কাজ বাকি।

মার্কিন সেক্রেটারি ড্যান ড্রিসকলের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জেফ টলবার্ট জানিয়েছেন যে আবুধাবিতে যুক্তরাষ্ট্র–রাশিয়া প্রতিনিধিদলের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং তারা আশাবাদী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here