Home খেলা বিশ্বকাপে প্রতিপক্ষ হিসেবে যাদের পেল আর্জেন্টিনা

বিশ্বকাপে প্রতিপক্ষ হিসেবে যাদের পেল আর্জেন্টিনা

167
0

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার লক্ষ্য আসন্ন ফুটবল বিশ্বকাপে আবারও শিরোপা ধরে রাখা। গ্রুপপর্বে লিওনেল মেসিদের সামনে বড় কোনো চ্যালেঞ্জ নেই বলেই মনে হচ্ছে। শুক্রবার (৫ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের জন এফ. কেনেডি সেন্টারে অনুষ্ঠিত ড্র অনুষ্ঠানে আর্জেন্টিনা ‘জে’ গ্রুপে স্থান পেয়েছে। তাদের অন্য তিন প্রতিপক্ষ হলো অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান।

ড্র শুরুর আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বিশ্বকাপের মূল ট্রফি প্রদর্শনীতে হস্তান্তর করেন।

অন্যদিকে, বাছাইপর্বে কষ্ট করে ফাইনাল রাউন্ডে উঠলেও মূল টুর্নামেন্টে অন্যতম ফেভারিট ব্রাজিল তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে। ‘সি’ গ্রুপে তাদের সঙ্গী মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। এই তিন দলের মধ্যে মরক্কো তুলনামূলক বেশি চ্যালেঞ্জিং। ইউরোপীয় দল হলেও স্কটল্যান্ড ব্রাজিলের সামনে বড় শক্তি হিসেবে বিবেচিত নয়, একই অবস্থা হাইতির ক্ষেত্রেও। তবে বিশ্বকাপের মঞ্চে যে কোনো অঘটনই ঘটতে পারে।

ড্র অনুষ্ঠানে তিন স্বাগতিক দেশ—কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র—কে আগেই তিনটি আলাদা গ্রুপে রাখা হয়।

এরপর চারটি পট থেকে একে একে ৪৮ দলের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে ৪২টি দল ইতোমধ্যে জায়গা নিশ্চিত করেছে, বাকিরা প্লে-অফ শেষে যোগ দেবে। এখানে দেখে নেওয়া যাক কোন গ্রুপে কোন দল—

গ্রুপ এ
মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, প্লে-অফ ডি দল

গ্রুপ বি
কানাডা, সুইজারল্যান্ড, কাতার, প্লে-অফ এ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here