Home এশিয়া পেসিফিক অস্ট্রেলিয়ার বন্ডাই হামলায় জড়িত বাবা-ছেলে, জানায় পুলিশ

অস্ট্রেলিয়ার বন্ডাই হামলায় জড়িত বাবা-ছেলে, জানায় পুলিশ

102
0

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্রসৈকতে ইহুদি ধর্মীয় উৎসব হানুক্কাহ-কে লক্ষ্য করে চালানো গুলির ঘটনায় হামলাকারী দুজন ছিলেন বাবা ও ছেলে—এ তথ্য নিশ্চিত করেছে নিউ সাউথ ওয়েলস পুলিশ।

পুলিশ জানায়, ৫০ বছর বয়সী পিতা ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি একটি বন্দুক ক্লাবের সদস্য ছিলেন এবং তাঁর বৈধ অস্ত্র রাখার লাইসেন্স ছিল। তাঁর ২৪ বছর বয়সী ছেলে হামলার সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তবে এই দুজন অস্ট্রেলিয়ার নাগরিক কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি পুলিশ কমিশনার ম্যাল ল্যানিয়ন। বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে।

রোববার সন্ধ্যায় ঘটে যাওয়া ওই হামলায় ১০ থেকে ৮৭ বছর বয়সী মোট ১৫ জন নিহত হন, যাদের মধ্যে ১০ বছর বয়সী একটি শিশুকন্যাও রয়েছে।

পুলিশ জানিয়েছে, বন্ডাই বিচে ইহুদিদের ধর্মীয় উৎসব উপলক্ষে আয়োজিত জনসমাগমে হামলাটি হয় এবং এটি একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এ ঘটনাকে ‘চরম নিষ্ঠুর’ বলে অভিহিত করেছেন এবং বলেছেন, “এই হামলার মাধ্যমে ইহুদি সম্প্রদায়কে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে।”

এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি অং-এর সঙ্গে কথা বলেছেন এবং হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, “ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে কোনো ধরনের সহনশীলতা গ্রহণযোগ্য নয়—একে রুখতেই হবে এবং পরাজিত করতে হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here