Home এশিয়া পেসিফিক অস্ট্রেলিয়ায় বন্দুক হামলায় নিহত বেড়ে ১৫

অস্ট্রেলিয়ায় বন্দুক হামলায় নিহত বেড়ে ১৫

103
0

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্রসৈকতে রোববার সংঘটিত বন্দুক হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে। হামলাকারীদের সম্পর্কে পুলিশ নিশ্চিত করেছে—তারা বাবা ও ছেলে।

ঘটনার সময় বন্ডাই সৈকতে ইহুদি ধর্মীয় উৎসব হানুক্কাহ-এর আয়োজন চলছিল। সেখানে প্রায় এক হাজার মানুষ উপস্থিত ছিলেন। ঠিক সেই সময় একটি সেতু থেকে দুজন বন্দুকধারী স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে প্রায় ১০ মিনিট ধরে এলোপাতাড়ি গুলি চালায়।

অস্ট্রেলিয়ার সরকার এই হামলাকে ‘ইহুদিবিদ্বেষমূলক সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে নিন্দা জানিয়েছে। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, “এটি নিখাদ ইহুদিবিদ্বেষ। আমাদের ভূখণ্ডে সংঘটিত একটি সন্ত্রাসী হামলা। এই হামলার উদ্দেশ্য ছিল ইহুদি সম্প্রদায়ের মধ্যে ভয় ছড়িয়ে দেওয়া।”

এ ঘটনায় ৫০ বছর বয়সী একজন বন্দুকধারী ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হন। তাঁর ২৪ বছর বয়সী ছেলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (ABC) জানিয়েছে, হামলাকারী বাবা-ছেলের সঙ্গে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর সম্পৃক্ততার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। যদিও তদন্ত চলমান, তবে কর্তৃপক্ষ বলছে—এই হামলার উদ্দেশ্য ছিল একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে লক্ষ্য করে ভীতিকর বার্তা দেওয়া।

এই ঘটনা গত তিন দশকে অস্ট্রেলিয়ায় ঘটে যাওয়া সবচেয়ে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। আহত আরও ৪২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here