Home বাংলাদেশ National ওসমান হাদির অবস্থা স্থিতিশীল, তবে অপারেশনের জন্য প্রস্তুত নন এখনও: ইনকিলাব মঞ্চ

ওসমান হাদির অবস্থা স্থিতিশীল, তবে অপারেশনের জন্য প্রস্তুত নন এখনও: ইনকিলাব মঞ্চ

127
0

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা কিছুটা অবনতির পর এখন স্থিতিশীল রয়েছে। ইনকিলাব মঞ্চ জানায়, প্রাথমিক পরীক্ষায় অবনতি ধরা পড়লেও তা নিয়ন্ত্রণে এসেছে। তবে শারীরিক অবস্থা অপারেশনের জন্য এখনো উপযুক্ত নয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) হাদির ভাইয়ের বরাতে ইনকিলাব মঞ্চ তার সর্বশেষ চিকিৎসাসংক্রান্ত আপডেট জানিয়েছে।

গত ১৫ ডিসেম্বর (সোমবার) দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুর নেওয়া হয়। অবতরণের এক ঘণ্টার মধ্যেই তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর (শুক্রবার) দুপুরে ঢাকার পল্টন এলাকায় রিকশায় থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন হাদি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে স্থানান্তর করা হয় এভারকেয়ার হাসপাতালে।

১৪ ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশে একটি জরুরি কল কনফারেন্সে তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তে অংশ নেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক সহকারী ডা. মো. সায়েদুর রহমান, চিকিৎসক ডা. জাফর এবং হাদির ভাই ওমর বিন হাদি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here