Home Uncategorized দুপুরে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানা যাবে

দুপুরে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানা যাবে

80
0

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কেমন আছেন তা জানা যাবে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে। তার সর্বশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসা সংক্রান্ত বিষয় জানাতে সংবাদ সম্মেলন করবেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এভারকেয়ার হাসপাতালের ফটকের সামনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার চলমান চিকিৎসা প্রসঙ্গে গণমাধ্যমকে অবহিত করতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এর আগে গত ২৩ নভেম্বর রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here