Home বাংলাদেশ National আইনশৃঙ্খলা বাহিনীর ঘুরে দাঁড়ানোর পরিস্থিতি এখনো তৈরি হয়নি: ইফতেখারুজ্জামান

আইনশৃঙ্খলা বাহিনীর ঘুরে দাঁড়ানোর পরিস্থিতি এখনো তৈরি হয়নি: ইফতেখারুজ্জামান

125
0

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান মন্তব্য করেছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ, এখনো নৈতিক ও পেশাগতভাবে পুনর্গঠনের উপযোগী পরিস্থিতিতে পৌঁছায়নি। এ অবস্থায় তাদের কাছ থেকে পূর্ণ পেশাদারিত্ব প্রত্যাশা করা বাস্তবসম্মত নয়।

গতকাল রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবি আয়োজিত ‘ট্রেনিং অন ইলেকশন রিপোর্টিং অ্যান্ড সেফটি অব দ্য জার্নালিস্ট’ শীর্ষক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সদর দপ্তরের ডিআইজি (ফিন্যান্স) তাপতুন নাসরীন, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী।

ইফতেখারুজ্জামান বলেন, দেশের প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ আমরা এখনো গড়ে তুলতে পারিনি। ফলে মাঠপর্যায়ে অনেক সময় আইন প্রয়োগে ব্যর্থতা দেখা যায়, যা সামগ্রিকভাবে আমাদের সবার ব্যর্থতা।

তিনি আরও বলেন, নির্বাচনী সময় সাংবাদিকদের নিরাপত্তা এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে নানা জটিলতা রয়ে গেছে। এ বিষয়ে নির্বাচন কমিশনকে আমরা এখনো পুরোপুরি বিশ্বাসযোগ্যভাবে বোঝাতে পারিনি। বিশেষ করে ভোট কেন্দ্রে যারা কর্তৃত্বের জায়গায় থাকেন এবং যাদের নিজেদের জয়ের বিষয়ে আত্মবিশ্বাস থাকে, তারা প্রায়ই সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা দেন।

তিনি বলেন, রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে—এমন ভাবার সুযোগ নেই। ২০২৪ সালের ৫ আগস্ট থেকেই তার স্পষ্ট চিত্র আমরা দেখছি। এখনো অনেক চ্যালেঞ্জ রয়েছে এবং কাজ সহজ হয়ে গেছে—এমনটি ভাবারও অবকাশ নেই।

তবে তিনি আশা প্রকাশ করেন, বর্তমান প্রেক্ষাপটে যদিও পুলিশ বাহিনীর ঘুরে দাঁড়ানোর মতো পরিবেশ তৈরি হয়নি, তবু তারা যেন রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে পেশাগত দৃষ্টিভঙ্গিতে কাজ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here