Home বাংলাদেশ ঐকমত্য কমিশনের সংলাপ বর্জন করল জামায়াত

ঐকমত্য কমিশনের সংলাপ বর্জন করল জামায়াত

223
0

বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে অংশ নিচ্ছে না।

মঙ্গলবার (১৭ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের স্থগিত অধিবেশন অনুষ্ঠিত হলেও জামায়াতের কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত হয়নি।

দুপুর পৌনে ১২টায় আনুষ্ঠানিকভাবে সংলাপ শুরু হলেও জামায়াতের পক্ষ থেকে কেউ অংশ নেয়নি।

জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “আমরা সংলাপে অংশ নিচ্ছি না।”

জাতীয় ঐকমত্য কমিশনের একটি সূত্র জানিয়েছে, জামায়াত আগেই জানিয়ে দিয়েছে তারা আজকের বৈঠকে অংশ নেবে না। কারণ হিসেবে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর যৌথ ঘোষণায় জামায়াতকে উপেক্ষা করা হয়েছে বলে তারা মনে করছে। প্রতিবাদ জানিয়ে তারা আজকের বৈঠকে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেয়। যদিও পরে কমিশনের পক্ষ থেকে তাদের অংশগ্রহণে অনুরোধ জানানো হয়েছিল।

জামায়াতের এক সূত্র জানায়, লন্ডনে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠককে তারা স্বাগত জানালেও, যৌথ বিবৃতির মাধ্যমে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণায় তাদের উপেক্ষা করা হয়েছে, যা অগ্রহণযোগ্য। তাদের মতে, নির্বাচনের সম্ভাব্য সময় দেশে ফিরে ঘোষণা করা হলে সেটি গ্রহণযোগ্য হতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here