বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে শনিবার (২৪ মে) দুপুর ১২টায়, রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে। এতে উপস্থিত থাকবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সম্ভাব্য পদত্যাগের গুঞ্জনের পরপরই এনসিপির পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের ঘোষণা আসে।
শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন নাহিদ ইসলাম। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা হয়।
এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমও সাক্ষাৎ করেন। এসব ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে অনিশ্চয়তা ও আলোচনার জন্ম দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।










