Home বিশ্ব অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে নিষিদ্ধ করল রাশিয়া

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে নিষিদ্ধ করল রাশিয়া

138
0

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল লিমিটেডকে নিষিদ্ধ ঘোষণা করেছে রাশিয়া। ইউক্রেনের প্রতি সমর্থন এবং রাশিয়ার বিরোধিতা করার অভিযোগ আনা হয়েছে সংস্থাটির বিরুদ্ধে।

রাশিয়ার এই নিষেধাজ্ঞার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।  

সোমবার (১৯ মে) এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে ‘অবাঞ্ছিত সংস্থা’ ঘোষণা করেছে রাশিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।  

রয়টার্স জানিয়েছে, মানবাধিকার সংস্থাটি রাশিয়ার তীব্র সমালোচনা করেছে এবং বলেছে, তারা দ্বিগুণ হারে রাশিয়ার মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রকাশ করবে।

অ্যামনেস্টির এমন বক্তব্যের পরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে রাশিয়া।  

দেশটির প্রসিকিউটর জেনারেল অভিযোগ করেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল লিমিটেডের লন্ডন অফিস ‘বিশ্বব্যাপী রাশিয়াবিরোধী প্রকল্প প্রস্তুতির কেন্দ্র ছিল এবং সংস্থাটি ইউক্রেনের পক্ষে কাজ করছে; যাদের সঙ্গে রাশিয়া বর্তমানে যুদ্ধ করছে।

বিবৃতিতে আরও অভিযোগ করা হয়েছে, ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওই অঞ্চলে সামরিক সংঘাত আরও বাড়াতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইউক্রেনের নব্য-নাৎসি বাহিনীর অপরাধকে সমর্থন ও তাদের জন্য অধিক তহবিলের ব্যবস্থা করার আহ্বান জানায় সংস্থাটি। এভাবে রাশিয়াকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে একঘরে করার প্রচেষ্টা চালাচ্ছে অ্যামনেস্টি। ’

১৯৬১ সালে প্রতিষ্ঠিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষায় কাজ করে। আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থার প্রধান কার্যালয় লন্ডনে অবস্থিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here