Home বাংলাদেশ National আজ নতুন মুদ্রানীতি ঘোষণা করা হবে।

আজ নতুন মুদ্রানীতি ঘোষণা করা হবে।

253
0

বাংলাদেশ ব্যাংক আজ ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) জন্য মুদ্রানীতি বিবৃতি (Monetary Policy Statement – MPS) ঘোষণা করবে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গভর্নর ড. আহসান এইচ মনসুর আনুষ্ঠানিকভাবে এই মুদ্রানীতি প্রকাশ করবেন।

এ বিষয়ে গত মঙ্গলবার (২৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, নতুন মুদ্রানীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতের ঋণপ্রবাহ, বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বর্তমান মুদ্রানীতির আওতায় নেওয়া পদক্ষেপগুলোর অগ্রগতি ও প্রভাব তুলে ধরবেন। তিনি মূল্যস্ফীতি কমানোর প্রচেষ্টা, বেসরকারি খাতে ঋণপ্রবাহ নিয়ন্ত্রণ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনা সম্পর্কেও বিস্তারিত আলোচনা করবেন।

চলতি অর্থবছরের প্রেক্ষাপটে বৈদেশিক মুদ্রার বাজারে চাপ, বৈশ্বিক সুদের হার, এবং আমদানি-রপ্তানি ভারসাম্য বজায় রাখার মতো বিষয়গুলোও নতুন মুদ্রানীতিতে গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি, দেশের সামগ্রিক আর্থিক খাতকে স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক কী ধরনের নীতি গ্রহণ করছে, তা-ও তুলে ধরা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here