সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইসরায়েলকে থামানোর জন্য কঠোর বার্তা দিয়েছেন। শনিবার, এক ফোনালাপে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানকে জানান, ইরানে ইসরায়েলি হামলার ঘটনায় সৌদি রাজতন্ত্র তীব্র নিন্দা জানাচ্ছে।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, যুবরাজ বলেছেন, এই হামলাগুলো ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করেছে এবং আন্তর্জাতিক আইন ও নীতিমালা লঙ্ঘন করেছে।
তিনি আরও বলেন, এই হামলাগুলি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান সংলাপকে ব্যাহত করেছে এবং উত্তেজনা প্রশমনের কূটনৈতিক প্রচেষ্টায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।
যুবরাজ জোর দিয়ে বলেছেন, বিরোধ নিষ্পত্তিতে বলপ্রয়োগ গ্রহণযোগ্য নয়, এবং আলোচনার মাধ্যমে মত পার্থক্য সমাধান হওয়া উচিত।
এছাড়া, যুবরাজ ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গেও ইরানে ইসরায়েলি হামলার পরিণতি নিয়ে আলোচনা করেছেন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গেও ফোনে কথা বলেছেন।










