Home বাংলাদেশ কড়াইল বস্তির আগুনে ক্ষতিগ্রস্তদের প্রতি প্রফেসর মুহাম্মদ ইউনূসের সমবেদনা, পুনর্বাসনের আশ্বাস

কড়াইল বস্তির আগুনে ক্ষতিগ্রস্তদের প্রতি প্রফেসর মুহাম্মদ ইউনূসের সমবেদনা, পুনর্বাসনের আশ্বাস

97
0

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘরবাড়ি হারানো অসংখ্য মানুষের প্রতি গভীর উদ্বেগ ও সহমর্মিতা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনসহ প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করবে সরকার।

মঙ্গলবার রাতে ইউনূস আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং দুর্গতদের পাশে থাকার আশ্বাস দেন।

তিনি বলেন, গৃহহীন হওয়া পরিবারগুলোর দুঃখ আমাদের সকলের বেদনার বিষয়। দুর্ঘটনার পরপরই উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে, আগুন লাগার কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here