Home BD Election 2026 “তারেক রহমান: সবাই ভোটকেন্দ্রে আসুন, ভোট দিন”

“তারেক রহমান: সবাই ভোটকেন্দ্রে আসুন, ভোট দিন”

50
0

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সকলকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার অনুরোধ জানিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি এই অনুরোধ জানান।

পোস্টে তারেক রহমান বলেন, “গণতন্ত্রকামী প্রিয় ভাই ও বোনেরা, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সবাইকে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করার অনুরোধ জানাচ্ছি। যাকে উপযুক্ত মনে করেন, তাকেই ভোট দিন। নিজের পছন্দ অনুযায়ী ভোট দিন এবং নিজের রাষ্ট্রীয় অধিকার ও মালিকানা নিশ্চিত করুন।”

তিনি আরও বলেন, “আজ আপনারা সবাই ভোটকেন্দ্রে আসুন, ভোট দিন এবং নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব অর্পণ করুন। কাল থেকে আপনাদের সংসদ সদস্যরাই আপনাদের দায়িত্ব নেবেন এবং আপনাদের সেবায় নিয়োজিত থাকবেন, ইনশাআল্লাহ।”

তারেক রহমান আরও জানান, “ধানের শীষের বিজয়ী প্রতিটি প্রার্থী যেন সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করেন, তা নিশ্চিত করার দায়িত্ব আমি নেব।”

তিনি বলেন, “জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভালোবাসায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিএনপির জয় ইনশাআল্লাহ সুনিশ্চিত।” তিনি সবাইকে একত্রিত হয়ে দেশ গড়ার আহ্বান জানিয়ে বলেন, “আমরা সবাই মিলে দেশটাকে গড়ে তুলি। নিশ্চিত করি জনগণের অধিকার ও স্বাধীনতা, রক্ষা করি বাংলাদেশের সার্বভৌমত্ব ও মর্যাদা। করব কাজ, গড়ব দেশ; সবার আগে বাংলাদেশ।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here