পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এ দলে যুক্ত হয়েছেন বাংলাদেশি তারকা স্পিনার রিশাদ হোসেন। ৩ কোটি পাকিস্তানি রুপিতে তাকে দলে নিয়েছে রাওয়ালপিন্ডি।
গত মৌসুমে লাহোর দলের হয়ে খেলে ১৩ উইকেট শিকার করেছিলেন রিশাদ, এবং তার এই পারফরম্যান্সে লাহোরের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
এবার রিশাদ হোসেন নিলামে ছিলেন ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি ভিত্তিমুল্যে। করাচির সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে ৩ কোটি পাকিস্তানি রুপিতে তাকে দলে ভেড়ায় রাওয়ালপিন্ডি।










