Home জীবনযাপন Entertainment বাস্তব চরিত্রের সঙ্গে অভিনেতার চেহারা কি হুবহু মেলে? জীবনীছবিতে রাজকুমার প্রসঙ্গে সৌরভ

বাস্তব চরিত্রের সঙ্গে অভিনেতার চেহারা কি হুবহু মেলে? জীবনীছবিতে রাজকুমার প্রসঙ্গে সৌরভ

182
0

ডোনা গঙ্গোপাধ্যায় চরিত্রে মিমি চক্রবর্তীকে পছন্দ নয় ‘দাদা’র! কথা প্রসঙ্গে এমনই আভাস দিয়েছেন তিনি। ছবির চিত্রনাট্য ঘষামাজার কাজ চলছে।

প্রাথমিক ভাবে শোনা গিয়েছিল, রণবীর কপূর বড় পর্দায় ‘সৌরভ গঙ্গোপাধ্যায়’ হবেন। সেই অনুযায়ী তিনি কলকাতায় ভারতীয় প্রাক্তন ক্রিকেট অধিনায়কের সঙ্গে দেখাও করতে এসেছিলেন। পরে সরে যান তিনি, কোনও অজানা কারণে। বাঙালি অভিনেতাদের মধ্যে নাম উঠে এসেছিল পরমব্রত চট্টোপাধ্যায়ের। যদিও সৌরভ পরে জানান, জীবনীছবিতে জাতীয় স্তরের কোনও অভিনেতাকে তাঁর ভূমিকায় দেখতে চান। রাজকুমার রাওকেই পছন্দ তাঁর।

শনিবার আনন্দবাজার ডট কমের সঙ্গে একান্ত আলাপচারিতায় সৌরভ বলেন, “রাজকুমার রাও ভীষণ উঁচু দরের অভিনেতা। আমার মতে, রাজকুমার আমার চরিত্র হয়ে উঠতে পারবেন। তাই ওঁকেই আমার পছন্দ।” এ দিকে সৌরভ অনুরাগীদের প্রশ্ন, প্রাক্তন ক্রিকেটারের তীক্ষ্ণ নাক, উচ্চতা, হাসি, ক্ষিপ্র গতি কি নিজের মধ্যে আদৌ ধারণ করতে পারবেন রাজকুমার? তাঁদের অভিমান, ‘বাংলার গর্ব’ যদি বাঙালি কোনও অভিনেতাকে বেছে নিতেন! ‘দাদা’ এই বিষয়েও দ্বিধাহীন। দ্বিতীয় প্রশ্নের উত্তর আগে দিয়েছেন তিনি। তাঁর যুক্তি, “ছবিটি হিন্দি ভাষায় বানানো হচ্ছে। সঙ্গে ইংরেজি সাব টেইটেল থাকবে। যাতে সর্ব ভারতীয় স্তরের দর্শক ছবি দেখে বুঝতে পারেন। তাই বলিউড থেকে অভিনেতা বাছছি।” একই সঙ্গে আশ্বাস দিয়েছেন, বাংলা থেকেও একাধিক অভিনেতা-অভিনেত্রী থাকবেন। তবে স্ত্রী ‘ডোনা গঙ্গোপাধ্যায়’-এর চরিত্রে মিমি চক্রবর্তীর অভিনয় প্রসঙ্গে কোনও ইতিবাচক বার্তা দেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here