Home BD Election 2026 “সাতকানিয়ায় এক কেন্দ্রে সাড়ে তিন ঘণ্টায় ৩৬ শতাংশ ভোট”

“সাতকানিয়ায় এক কেন্দ্রে সাড়ে তিন ঘণ্টায় ৩৬ শতাংশ ভোট”

66
0

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া) আসনে একটি ভোটকেন্দ্রে সাড়ে তিন ঘণ্টায় ৩৬ শতাংশ ভোট পড়েছে। তৈয়ব আশরাফ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয় এবং বেলা ১১টা পর্যন্ত তিন ঘণ্টায় ভোট পড়েছে ৬২৫টি, যা মোট ভোটারের ৩৬ শতাংশ।

এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৭১২ জন, যার মধ্যে পুরুষ ভোটার ৮৭৯ জন এবং নারী ভোটার ৮৩৩ জন।

কেন্দ্রটিতে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, “এ কেন্দ্রে তুলনামূলক ভোটার কম, তবে সাড়ে তিন ঘণ্টায় ভোটগ্রহণ ভালো হয়েছে। ভোটদাতারা শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে তাদের ভোট প্রয়োগ করছেন। আশা করছি, শেষ বেলায় আরও বেশি ভোটার উপস্থিত হবেন।”

তিনি আরও বলেন, “নির্বাচন কেন্দ্রটির নিরাপত্তা, ভোটার ব্যবস্থাপনা এবং ভোটগ্রহণের সরঞ্জাম পুরোপুরি প্রস্তুত রয়েছে। সকল ভোটারকে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।”

অন্যদিকে, ১৯ নম্বর পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২টা পর্যন্ত ১ হাজার ৭১৯টি ভোট পড়েছে, যা মোট ভোটারের প্রায় ৪১ শতাংশ। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ১৫০ জন, পুরুষ ভোটার ২ হাজার ১৯৬ এবং নারী ভোটার ১ হাজার ৯৫৪ জন।

প্রিজাইডিং অফিসার ডা. সেতু ভূষণ দাশ জানান, “এ কেন্দ্রে ভোটার সংখ্যা একটু বেশি, তবে সময়ের সাথে সাথে ভোটের কাস্টিং বাড়ছে।” তিনি আরও বলেন, “১২টা পর্যন্ত ৪১ শতাংশ ভোট পড়েছে, যা সন্তোষজনক।”

এখন পর্যন্ত চট্টগ্রামে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here