Home BD Election 2026 “৯০ মিনিট খেলায় থাকুন, ভয় পাবেন না–মাথায় হাত দেবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী”

“৯০ মিনিট খেলায় থাকুন, ভয় পাবেন না–মাথায় হাত দেবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী”

99
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “শাপলা কলির প্রতীকে বেশি সিল পড়ার কারণে কিছু ভোটার ভয় পাচ্ছে এবং তারা ভোটকেন্দ্র থেকে বের হয়ে যেতে চাচ্ছে। আমরা তাদের বলব, ৯০ মিনিট খেলায় (ভোটকেন্দ্রে) থাকুন। ভয় পাবেন না, মাথায় হাত দেবেন না।”

বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর শাহজাহানপুরে মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, “আলহামদুলিল্লাহ, মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ, ঢাকা-৮ আসনে শাপলা কলির ভূমিধস বিজয় হবে। তবে এ বিজয় আমার নয়, এটি শহীদ ওসমান হাদি ভাইয়ের বিজয়। অনেক ভোটার বলেছেন, শহীদ ওসমান হাদি ভাইয়ের ভোটটা আপনাকে দিচ্ছি। তাঁর হত্যার বিচারটা আমাদের করতে হবে।”

তিনি জয়ী হলে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারত্ব বরদাশত করা হবে না বলে জানান এবং বলেন, “জালেমদের আমরা বাংলার জমিন থেকে উচ্ছেদ করব এবং মজলুমদের অধিকার প্রতিষ্ঠা করব। এখানে কোনো নয়-ছয় নেই। যে যত প্রভাবশালীই হোক না কেন, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না।”

এছাড়া, সারা দেশে ১১-দলীয় জোটের প্রার্থীরা ভালো অবস্থানে আছেন বলে দাবি করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, “এ ধারা অব্যাহত থাকলে জোট সরকার গঠন করবে।”

এ সময় তিনি বিভিন্ন স্থানে জোটের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগও করেন এবং বলেন, “হামলার আশঙ্কা থাকলে প্রশাসনকে জানাতে নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রশাসন বা সেনাবাহিনীর উপস্থিতিতে কেউ আঘাত করলে ‘পাল্টা জবাব’ দেওয়া হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here