Home জীবনযাপন Entertainment কালা জাহাঙ্গীর’ চরিত্রে শাকিব খান, নতুন সিনেমায় ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প

কালা জাহাঙ্গীর’ চরিত্রে শাকিব খান, নতুন সিনেমায় ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প

163
0

নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের পরিচিত নাম সন্ত্রাসী কালা জাহাঙ্গীর এবার সিনেমার পর্দায় আসছে। নির্মাতা আবু হায়াত মাহমুদ এই চরিত্রের বিভিন্ন ঘটনাকে তুলে ধরবেন ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায়।

এর আগে শোনা গিয়েছিল, সিনেমাটিতে মোশাররফ করিম অথবা শরিফুল রাজ অভিনয় করবেন, কিন্তু নতুন খবর হলো, এই চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে।

জানা গেছে, শাকিবের সঙ্গে সিনেমার চুক্তি নিয়ে মৌখিক আলোচনা ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে, এবং বুধবার (২ জুলাই) তিনি আনুষ্ঠিকভাবে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন।

তবে, সিনেমার সঙ্গে সংশ্লিষ্টরা এখনও আনুষ্ঠিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে সিনেমাটির মুক্তি আগামী ঈদুল ফিতরে হওয়ার পরিকল্পনা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here