Home জীবনযাপন Entertainment শাকিব খান নতুন সিনেমায় চুক্তিবদ্ধ

শাকিব খান নতুন সিনেমায় চুক্তিবদ্ধ

193
0

ঢালিউড সুপারস্টার শাকিব খান আগামী বছরের (২০২৬) ঈদুল ফিতরের জন্য একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমার নাম এখনও চূড়ান্ত না হলেও এটি পরিচালনা করবেন ছোট পর্দার নির্মাতা আবু হায়াত মাহমুদ।

বুধবার (০২ জুলাই) রাতে রাজধানীর একটি হোটেলে শাকিব খান সিনেমাটিতে চুক্তিবদ্ধ হন।

এই সিনেমাটি প্রযোজনা করছেন শিরিন সুলতানা, যিনি প্রথমবার সিনেমা প্রযোজনায় যুক্ত হচ্ছেন। এটি ক্রিয়েটিভ ল্যান্ড-এর ব্যানারে তৈরি হবে।

সিনেমাটির চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন।

নির্মাতা আবু হায়াত মাহমুদ সিনেমাটি সম্পর্কে বিস্তারিত জানাতে রাজি হননি, তবে তিনি নিশ্চিত করেছেন যে এটি একটি অ্যাকশন ফিল্ম হবে, যা দর্শক বড় পর্দায় ‘লার্জার দ্যান লাইফ’ হিসেবে দেখতে পারবেন। সিনেমার নাম এবং অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের পরিচয় শিগগিরই ঘোষণা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here