Home জীবনযাপন Entertainment হত্যাচেষ্টার মামলায় নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ

হত্যাচেষ্টার মামলায় নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ

145
0

সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে হত্যাচেষ্টার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। রোববার (১৮ মে) রাতে রাজধানীর ভাটারা থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে, দুপুরে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ওঠার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সেখান থেকে নুসরাত ফারিয়াকে ডিবি (গোয়েন্দা পুলিশ) কার্যালয়ে নেওয়া হয় এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

রাতে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করা হবে এবং রিমান্ডের আবেদন জানানো হবে।

জানা গেছে, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় একটি হত্যাচেষ্টার ঘটনায় ভাটারা থানায় মামলা দায়ের করা হয়েছিল। মামলার অভিযোগে বলা হয়েছে, তিনি ওই আন্দোলনের বিরোধিতা করেন এবং আওয়ামী লীগের পক্ষে অর্থায়ন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here