Home খেলা আতলেতিকোকে হারিয়ে ক্লাব বিশ্বকাপে পিএসজির শক্তিশালী সূচনা

আতলেতিকোকে হারিয়ে ক্লাব বিশ্বকাপে পিএসজির শক্তিশালী সূচনা

131
0

প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের পর ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত শুরু করেছে ফরাসি ক্লাব পিএসজি। স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদকে ৪-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে প্যারিসের জায়ান্টরা।

রোববার (১৫ জুন) লস অ্যাঞ্জেলেসের রোজ বোল স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে পিএসজি। ম্যাচের ১৯ মিনিটে ফাবিয়ান রুইজের দুর্দান্ত শটে প্রথম গোল পায় তারা। এরপর ভিতিনহার একটি গোলেও ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে প্যারিসের ক্লাব।

দ্বিতীয়ার্ধে আরো আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করতে থাকে পিএসজি। একের পর এক আক্রমণ করে অ্যাতলেটিকোর রক্ষণভাগকে ব্যস্ত রাখে তারা। ম্যাচের ৮৭ মিনিটে তৃতীয় গোলটি করেন সেনি মায়ুলু।

যোগ করা সময়ে পিএসজি পেনাল্টি পেয়ে গোল করে ৪-০ ব্যবধানে জয় নিশ্চিত করে। লিং কাং পেনাল্টি থেকে গোল করে অ্যাতলেটিকোর জন্য ম্যাচটি শেষ করে দেন। এভাবেই ক্লাব বিশ্বকাপে শক্তিশালী সূচনা করে লুইস এনরিকের দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here