Home বাংলাদেশ National বরিশালকে সন্ত্রাস–চাঁদাবাজমুক্ত করতে হাতপাখায় সমর্থন চান ফয়জুল করীম

বরিশালকে সন্ত্রাস–চাঁদাবাজমুক্ত করতে হাতপাখায় সমর্থন চান ফয়জুল করীম

54
0

বরিশালকে চাঁদাবাজি, দখলদারি এবং সন্ত্রাসের প্রভাব থেকে মুক্ত করতে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ–মনোনীত বরিশাল–৫ আসনের সংসদ প্রার্থী ও দলের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীম।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বরিশাল শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বরিশালের সাধারণ মানুষ বর্তমানে চাঁদাবাজদের দৌরাত্ম্যের কারণে নিরাপত্তাহীনতায় ভুগছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে সৎ, ন্যায়ভিত্তিক ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা করা জরুরি।

তিনি আরও বলেন, জনগণ তাঁকে নির্বাচিত করলে মানুষের প্রাণ–মাল–সম্মান রক্ষায় তিনি আপসহীন থাকবেন এবং কোনোভাবেই চাঁদাবাজি, দখলদারি বা দুর্নীতিকে সহ্য করা হবে না।

জনসভায় বিপুলসংখ্যক স্থানীয় মানুষ, কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে শহীদ মিনার এলাকা থেকে সদর রোড, বাজার রোড ও চকবাজার পর্যন্ত একটি শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here