Home BD Election 2026 “ভোট দিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস”

“ভোট দিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস”

71
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তিনি রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন।

এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।

এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে, মোট ২,০২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, এর মধ্যে ২৭৪ জন স্বতন্ত্র প্রার্থী। ২৯৯টি সংসদীয় আসনে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ চলছে। তবে শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে সেই আসনের নির্বাচন বাতিল হয়ে গেছে, তাই এবার ৩০০ আসনের পরিবর্তে ২৯৯ আসনে ভোট হচ্ছে।

এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন, যার মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১,২২০ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here