বুশরা তালুকদার, বয়স ৫২ বছর, বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশান ২ নম্বরের গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন। তিনি জানালেন, এটি তার জীবনের প্রথম ভোট।
ভোট দিয়ে ভীষণ উচ্ছ্বসিত ছিলেন বুশরা। আঙুলের অমোচনীয় কালি দেখিয়ে তিনি বললেন, “এত বছর যখন ভোট হতো, আমরা ভোটগুলো ঠিক দিতে পারতাম না। আসতে কষ্ট হতো। আগে দেখা যেত, গাড়ি থাকত না, হেঁটে হেঁটে অনেক দূর থেকে আসতে হতো, তাই ভোট দেওয়া হতো না।”
তিনি আরও বলেন, “এবার দেখছি, এত সুন্দর পরিবেশ। নিজেদের গাড়ি দিয়ে আসছি, ভোট দিয়েছি।”
বুশরা বলেন, “এবার ফার্স্ট টাইম আমি ভোট দিলাম। আমি খুবই এনজয় করতেছি। যে পরিবেশ, সবকিছু মিলিয়ে আমার ভালো লাগছে।”










