Home বিজনেস কোরবানির পশুর চামড়ার দাম বাড়াল সরকার

কোরবানির পশুর চামড়ার দাম বাড়াল সরকার

32
0

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার। এবার ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।

সরকারি ঘোষণায় বলা হয়েছে, ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর এই দাম ছিল ৬০ থেকে ৬৫ টাকা। আর ঢাকার বাইরে প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৫৭ থেকে ৬২ টাকা, যা গত বছর ছিল ৫৫ থেকে ৬০ টাকা।

বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে কোরবানি ব্যবস্থাপনা–সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

এদিকে খাসির লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এই দাম সারা দেশেই কার্যকর থাকবে।

চামড়া সংরক্ষণে এবারও সরকার বিনা মূল্যে লবণ বিতরণ করবে। এ জন্য ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, দেশের কোনো চামড়া যাতে নষ্ট না হয়, সে জন্য জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে মসজিদ-মাদ্রাসাসহ সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here