ইমতিয়াজ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের Accounting & Information Systems বিভাগের ২৫তম ব্যাচের একজন শিক্ষার্থী। আমার সহপাঠী ফাতেমা আক্তারের কোলজুড়ে ৫ই আগস্ট, ২০২৪ তারিখে একটি ফুটফুটে ছেলেশিশু জন্ম নেয়, যার নাম রাখা হয় আব্দুল্লাহ রুবাইদ। তবে এই ছোট্টশিশু জন্মলগ্ন থেকেই সৃষ্টিকর্তার কাছ থেকে নিয়ে এসেছে এক প্রাণঘাতী বিরল রোগ – বিলিয়ারি আট্রেসিয়া। যার ফলে আব্দুল্লাহ-র জন্ম থেকেই পিত্তথলী অনুপস্থিত এবং পিত্তনালী (Bile Duct) খুবই সংকুচিত ছিল (যা ওর জন্মের প্রায় ৩মাস পরে জানা যায়)। এই রোগের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা হিসেবে, (ডাক্তার দের ভাষায় যেটি শুধুমাত্র একটি Time passing procedure), কাসাই (KASAI) অপারেশন নামে একটা সার্জারী করা হয়। কিন্তু, জন্মের পর থেকেই বিভিন্ন সমস্যা নিয়ে বারংবার ডাক্তারের শরণাপন্ন হওয়া সত্ত্বেও কোনো ডাক্তারই আব্দুল্লাহ-র এই সমস্যা প্রথমদিকে চিহ্নিত করতে পারেন নি। যার ফলে আব্দুল্লাহ-র ক্ষেত্রে কাসাই এরও সময় পার হয়ে গেছে। ওর ৩ মাস অতিক্রান্ত হয়ে যাওয়ায় ওর ক্ষেত্রে কাসাই এর সাকসেস রেট এখন মাত্র ১০-২০%। এমতাবস্থায় ওর বেঁচে থাকার একমাত্র উপায় হচ্ছে লিভার ট্রান্সপ্লান্ট করা। আর এই লিভার ট্রান্সপ্লান্ট এর জন্য আমাদের যেতে হবে ভারতের চেন্নাইয়ের Dr. Rela Institute & Medical Centre এ। এই হাসপাতালে লিভার ট্রান্সপ্লান্টেশন খরচ, যাতায়াত খরচ এবং অন্যান্য আনুষাঙ্গিক সবখরচ মিলিয়ে অনুমান করা যাচ্ছে যে, আব্দুল্লাহ-র চিকিৎসার মোট খরচ গিয়ে দাঁড়াবে ৬০-৭০ লক্ষ টাকায়, যার ব্যবস্থা করা আমাদের সহপাঠী ফাতেমা ও তার নিম্ন আয়ের পরিবারের পক্ষে পুরোপুরিই অসম্ভব ব্যাপার।

কিন্তু, এই ছোট্টশিশুটিকে এভাবে হেরে যেতে দিতে চাইনা আমরা। আমরা সবাই মিলে আব্দুল্লাহ-র জন্য লড়ে যেতে চাই। আমরা আন্তরিকভাবে চাই এবং একজন অসহায় মায়ের পক্ষ থেকে অনুরোধ করি – সবাই যেন এই ছোট্ট শিশুটির সাহায্যর্থে এগিয়ে আসে।
ALT এনজাইমগুলি সাধারণত রক্ত প্রবাহে মুক্তি পায় যখন যকৃতের কোষগুলি ধ্বংস হয়ে যায়। SGPT পরীক্ষা রক্তে ALT এর মাত্রা নির্ধারণ করে। রক্তে SGPT এর উচ্চ মাত্রা লিভারের সমস্যার লক্ষণ হতে পারে।
GGT / GGTP মানে গামা-গ্লুটামিল ট্রান্সফারেজ / গামা গ্লুটামিল ট্রান্সপেপ্টিডেস, এটি একটি এনজাইম যা লিভারে প্রচুর পরিমাণে পাওয়া যায় যা এর স্বাভাবিক কাজকর্মে সাহায্য করে। যখন লিভার এবং এর অংশগুলি ক্ষতিগ্রস্ত হয়, তখন এই GGT রক্ত প্রবাহে ফাঁস হয়ে যায়। একটি GGT পরীক্ষা শরীরে GGT এর মাত্রা সনাক্ত করতে সাহায্য করে, এইভাবে যকৃতের ক্ষতি বা রোগের উপস্থিতি নিশ্চিত করে।
গত মাসের চেক আপে আব্দুল্লাহর ALT(SGPT) ছিল 136 যা ১ মাস পরে আজ দাঁড়িয়েছে 220. GGT এর পয়েন্ট ছিলো 216 যা বেড়ে দাঁড়িয়েছে 556.
লিভার আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। সময় ফুরিয়ে যাচ্ছে।পাসপোর্ট,ভিসা,সরকারি পার্মিশন সব নিয়ে বসে আছি।টাকাটাই শুধু নেই![]()
সময় গেলে সাধন হবে না।তেমনি সময় ফুরিয়ে টাকা দিয়ে আমি কি করব!
Please, everyone come forward to save Abdullah ![]()
GoFundme Donation link : GoFund
Bkash : 01759658981 fatema (Abdullah’s mother )
Bkash : 01302721451 Abdulla’s fufu(Riya)
Bkash: 01537674286 Abdullah’s mama (Jubayer)
Nagad: 01759658981 Abdullah’s mother (Fatema)
Nagad:01302721451Abdullah’s fufu (Riya)
Rocket: 01759658981 Abdullah’s mother (Fatema)
Rocket :01302721451 Abdullah’s fufu (Riya)
Bank Account :City Bank
MD Shahin Shahariar (Abdullah’s uncle)
General Savings A/C
Begum Rokeya Sarani Branch
A/C no: 2403931547001
Routing number: 225260991
Mobile number :01711730222










