Home বাংলাদেশ সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

198
0

সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক, তার স্ত্রী শিরিন আখতার বানু ও ছেলে রেজওয়ান শাহনেওয়াজ সুজিতের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

রোববার (৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে সহকারি পরিচালক আব্দুল মালেক এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, আব্দুর রাজ্জাক এবং তার অন্য আত্মীয় স্বজনদের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, দলীয়পদ ও মনোনয়ন বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, সরকারি জমি আত্মসাতসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতপূর্বক এসিআই কোম্পানী ও আদম ব্যবসায়ী নূর আলীর মাধ্যম শত শত কোটি টাকা বিদেশে পাচারসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। তারা দেশত্যাগের চেষ্টা করছেন। তাদের বিদেশ যাওয়া রহিত করা আবশ্যক।

উল্লেখ্য, গত বছর ১৪ অক্টোবর রাত পৌনে ৮টার দিকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর তাকে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here