Home খেলা “মনে রাখার মতো টি-টোয়েন্টি ইনিংস খেলতেই এসেছি”: আমিনুল ইসলাম বুলবুল

“মনে রাখার মতো টি-টোয়েন্টি ইনিংস খেলতেই এসেছি”: আমিনুল ইসলাম বুলবুল

169
0

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল হয়েছেন বোর্ডের ১৬তম সভাপতি।

আজ অনুষ্ঠিত জরুরি সভায় পরিচালকদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন। পরে সংবাদ সম্মেলনে নিজের দায়িত্বের মেয়াদ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তিনি।
যদিও তার মেয়াদ নির্দিষ্টভাবে জানানো হয়নি, ধারণা করা হচ্ছে, আগামী অক্টোবরের নির্বাচনের আগ পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি। এই স্বল্প সময়ের মধ্যে তিনি যেন স্মরণীয় কিছু করতে পারেন, সেই আশাবাদ ব্যক্ত করেছেন ৫৭ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার।

সংবাদ সম্মেলনে আমিনুল বলেন,
“টেস্ট পাঁচ দিনে, ওয়ানডে চলে ঘণ্টার পর ঘণ্টা। কিন্তু আমি এখানে এসেছি যেন একটি ঝড়ো টি-টোয়েন্টি ইনিংস খেলতে পারি—যেটি সবাই মনে রাখবে।”

গতকাল রাতেই তার সভাপতি হওয়ার পথ সুগম হয়, যখন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ফারুক আহমেদের পরিচালক পদ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। এর আগে বিসিবির আট পরিচালক তার বিরুদ্ধে অনাস্থা জানালে এনএসসি ফারুকের কাউন্সিলর পদও বাতিল করে দেয়।

ফারুকের অপসারণের পর আজ এনএসসি নতুন কাউন্সিলর হিসেবে আমিনুলকে মনোনয়ন দেয়। সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে বিসিবির পরিচালনা পর্ষদে আসেন এবং নির্বাচিত হন সভাপতি পদে। আমিনুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম টেস্ট সেঞ্চুরি করা ক্রিকেটার হিসেবেও স্মরণীয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here