Home জীবনযাপন Entertainment বুবলীর শুটিং সেটে হাতির হামলা, প্রশ্ন তুললেন জয়া আহসান

বুবলীর শুটিং সেটে হাতির হামলা, প্রশ্ন তুললেন জয়া আহসান

149
0

ভারত সীমান্তসংলগ্ন শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড়ে চলছে ‘শাপলা শালুক’ নামের একটি চলচ্চিত্রের শুটিং। ছবিটিতে অভিনয় করছেন শবনম বুবলী ও আব্দুন নূর সজল।

গত ২৮ মে বুধবার সকালে হঠাৎ করে ৮-৯টি বন্য হাতির একটি দল শুটিং সেটে হানা দেয়, যার ফলে সেটে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

অভিনেতা সজল নিজেই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেন সামাজিকমাধ্যমে। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘‘এই এলাকায় প্রায়ই হাতি আসে। কিন্তু এবার তারা হঠাৎ করেই ঢুকে পড়ে শুটিং লোকেশনে। ভাগ্য ভালো, কেউ হতাহত হয়নি এবং সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া গেছে।’’

ঘটনার পরপরই প্রতিক্রিয়া জানান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি ২৯ মে বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক পোস্টে একটি সংবাদ শেয়ার করে লিখেছেন, “বনের গভীরে গিয়ে এই ধরনের শুটিং আসলে আরেক বিপদ! বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি—মন চাইলেই কি এমনভাবে শুটিং চালানো যায়?”

তিনি আরও বলেন, “মাইকের শব্দ, টিমের ফেলা বর্জ্য, গান-বাজনা—এসব তো বন্যপ্রাণীদের জন্য সরাসরি হুমকি। এমন একটি সংবেদনশীল এলাকায় এই অনুমতি কীভাবে দেওয়া হলো?”

জয়ার এই মন্তব্যের পর সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই তার বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন—বনের মধ্যে মানুষ ও যান্ত্রিক কার্যক্রম বন্যপ্রাণীদের স্বাভাবিক জীবনকে ব্যাহত করে এবং প্রকৃতির ভারসাম্যে বিরূপ প্রভাব ফেলে।

ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসন ও বন বিভাগ এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here