Home জীবনযাপন Entertainment কালীরূপে পর্দায় ফিরছেন কাজল, আসছে ভৌতিক সিনেমা ‘মা’

কালীরূপে পর্দায় ফিরছেন কাজল, আসছে ভৌতিক সিনেমা ‘মা’

119
0

সম্প্রতি কলকাতার দক্ষিণেশ্বরে ভবতারিণীর পূজা দিয়ে সংবাদ শিরোনামে এসেছিলেন বলিউড অভিনেত্রী কাজল। এবার সেই ধারাবাহিকতায় তাকে দেখা যাবে এক ভৌতিক সিনেমায়, যেখানে অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়াবেন তিনি নিজেই—মাতৃরূপে।

বৃহস্পতিবার (২৯ মে) মুক্তি পেয়েছে কাজল অভিনীত নতুন সিনেমা ‘মা’-এর অফিসিয়াল ট্রেলার। এতে তুলে ধরা হয়েছে গ্রামীণ বাংলার গা ছমছমে এক প্রেক্ষাপট, যার পটভূমি চন্দ্রপুর নামের একটি কাল্পনিক গ্রাম।

গল্পে দেখা যায়, এই গ্রামে বহু প্রজন্ম ধরে একটি বিশ্বাস প্রচলিত—নাবালিকা মেয়েদের রক্তে এক অশুভ শক্তি নিজের ক্ষমতা বাড়িয়ে তোলে। নিজের কন্যাসন্তানকে নিয়ে সেই গ্রামে পা রেখেই বিপাকে পড়েন কাজল। হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় তার মেয়ে।

খোঁজ নিতে গিয়েই কাজল জানতে পারেন, গত কয়েক মাসে একের পর এক মেয়েশিশু এ গ্রাম থেকে নিখোঁজ হয়েছে। নিজের সন্তানের জন্য শুরু হয় এক মায়ের লড়াই, অশুভ শক্তির বিরুদ্ধে এক ভয়ংকর যুদ্ধ।

সিনেমাটি মুক্তি পাচ্ছে ২৭ জুন, প্রেক্ষাগৃহে। হিন্দি, বাংলা, তামিল ও তেলেগু—এই চার ভাষায়ই দর্শকরা উপভোগ করতে পারবেন ছবিটি।

পরিচালক বিশাল ফুরিয়া, যিনি এর আগে ‘ছোড়ি’ নামক জনপ্রিয় হরর সিনেমাটি তৈরি করেছিলেন, এবার ‘মা’ সিনেমা নির্মাণ করেছেন। এখানে কাজলের সঙ্গে আরও রয়েছেন রণিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত এবং খেরিন শর্মা।

ট্রেলার থেকে স্পষ্ট, এটি শুধুই একটি ভয় ধরানো সিনেমা নয়; বরং এতে মাতৃশক্তির প্রতীক হয়ে কাজলের চরিত্রটি অশুভ শক্তিকে রুখে দাঁড়াবে। সম্ভবত এই বার্তাকে সামনে রেখেই সিনেমার প্রচারণা শুরু হয় ভবতারিণীর পূজা দিয়ে।

‘মা’ সিনেমাটি এক মায়ের সাহস ও সন্তানরক্ষার সংগ্রামের গল্প, যা দর্শকের মনে প্রশ্ন ছুড়ে দেবে—এক মা কতটা শক্তিশালী হতে পারেন?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here