Home খেলা বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা স্কোয়াড ঘোষণা: ফিরলেন মেসি, তিন নতুন মুখে চমক

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা স্কোয়াড ঘোষণা: ফিরলেন মেসি, তিন নতুন মুখে চমক

162
0

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে জুন মাসের দুই ম্যাচের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। সবচেয়ে বড় খবর—চোট কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক লিওনেল মেসি।

গত মার্চে ইনজুরির কারণে দল থেকে বাইরে ছিলেন মেসি। তবে ইন্টার মায়ামির হয়ে গোল করে ছন্দে ফেরার পর এখন পুরোপুরি ফিট। ফলে, স্বাভাবিকভাবেই তিনি স্কোয়াডে ফিরেছেন।

আবেগঘন ভিডিওতে স্কোয়াড ঘোষণা করেন স্কালোনি

বাহিয়া ব্লাঙ্কা শহরে ভয়াবহ ঝড়ের প্রেক্ষাপটে শহরবাসীর প্রতি সমবেদনা জানিয়ে একটি বিশেষ ভিডিওর মাধ্যমে কোচ লিওনেল স্কালোনি দল ঘোষণা করেন।

তিন নতুন মুখে চমক, ইনজুরিতে বাদ পড়লেন চারজন

এবারের স্কোয়াডে জায়গা পেয়েছেন তিন তরুণ খেলোয়াড়:

  • মারিয়ানো ত্রোইলো (বেলগ্রানো) – রক্ষণে নতুন সংযোজন
  • ফ্রাঙ্কো মাস্তান্তুওনো (রিভার প্লেট) – উদীয়মান মিডফিল্ডার
  • কেভিন লোমোনাকো (ইন্ডিপেনদিয়েন্তে) – ডিফেন্সে আরেক নতুন মুখ

এছাড়া আগের স্কোয়াডে ডাক পাওয়া হলেও অভিষেক হয়নি এমন এনসো বারেনেচেয়া (ভ্যালেন্সিয়া) আবার ফিরেছেন দলে।

চোটের কারণে স্কোয়াডে নেই:

  • নিকোলাস দোমিঙ্গেস (নটিংহ্যাম ফরেস্ট)
  • আলেহান্দ্রো গারনাচো (ম্যানচেস্টার ইউনাইটেড)
  • আলেক্সিস ম্যাক আলিস্তার (লিভারপুল)
  • ভালেন্তিন কাস্তেইয়ানোস (লাজিও)

আর্জেন্টিনার জুনের ম্যাচ সূচি

  • ৫ জুন: চিলি বনাম আর্জেন্টিনা | সান্তিয়াগো | রাত ১০টা
  • ১০ জুন: আর্জেন্টিনা বনাম কলম্বিয়া | বুয়েনস আইরেস | রাত ৯টা

পূর্ণ স্কোয়াড একনজরে

গোলরক্ষক:

  • এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা)
  • ওয়ালতের বেনিতেস (পিএসভি)
  • হেরোনিমো রুল্লি (ওলিম্পিক মার্সেই)

ডিফেন্ডার:

  • ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম)
  • নিকোলাস ওতামেন্দি (বেনফিকা)
  • নাহুয়েল মোলিনা (আতলেতিকো মাদ্রিদ)
  • লিওনার্দো বালেরদি (মার্সেই)
  • হুয়ান ফোয়েত (ভিয়ারিয়াল)
  • কেভিন লোমোনাকো (ইন্ডিপেনদিয়েন্তে)
  • ফাকুন্দো মেদিনা (লঁস)
  • মারিয়ানো ত্রোইলো (বেলগ্রানো)
  • নিকোলাস তাগলিয়াফিকো (লিওঁ)
  • ভালেন্তিন বারকো (স্ত্রাসবুর্গ)

মিডফিল্ডার:

  • লেয়ান্দ্রো পারেদেস (রোমা)
  • এনসো বারেনেচেয়া (ভ্যালেন্সিয়া)
  • এনসো ফার্নান্দেস (চেলসি)
  • এসেকিয়েল পালাসিওস (লেভারকুসেন)
  • থিয়াগো আলমাদা (লিওঁ)
  • নিকো পাস (কোমো)
  • রদ্রিগো দে পল (আতলেতিকো মাদ্রিদ)
  • জিওভানি লো সেলসো (রিয়াল বেতিস)

ফরোয়ার্ড:

  • হুলিয়ানো সিমেওনে (আতলেতিকো মাদ্রিদ)
  • আনহেল কোরেয়া (আতলেতিকো মাদ্রিদ)
  • হুলিয়ান আলভারেস (আতলেতিকো মাদ্রিদ)
  • নিকোলাস গনসালেস (জুভেন্টাস)
  • ফ্রাঙ্কো মাস্তান্তুওনো (রিভার প্লেট)
  • লিওনেল মেসি (ইন্টার মায়ামি)
  • লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here