Home বাংলাদেশ এখনই জ্বালানির দাম বাড়ছে না: বললেন অর্থ উপদেষ্টা

এখনই জ্বালানির দাম বাড়ছে না: বললেন অর্থ উপদেষ্টা

162
0

বর্তমানে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি আমরা নজরে রাখছি, তবে এখনই দাম বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে না।”

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অর্থনৈতিক ও সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

ইরান-ইসরায়েল সংঘাতের প্রভাব নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের কিছুটা মূল্যবৃদ্ধি হয়েছে ঠিকই, তবে বাংলাদেশের অর্ডার করা চালানে এর প্রভাব পড়েনি।

তিনি আরও জানান, “গ্যাস বা এলএনজির দাম বাড়লে সেটি আমরা বিবেচনায় নেব। আজকের অনুমোদিত এলএনজি আমদানি আগের দামে কোড করা হয়েছে।”

বর্তমান বাণিজ্য পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, “এখনো বাণিজ্যখাতে তেমন কোনো নেতিবাচক প্রভাব পড়েনি।”

যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, তাহলে বিকল্প ব্যবস্থা গ্রহণের সম্ভাবনা সম্পর্কে অর্থ উপদেষ্টা বলেন, “আমরা যেহেতু এলএনজির ওপর নির্ভরশীল, তাই যুদ্ধ দীর্ঘ হলে শুধু জ্বালানি নয়, সার আমদানি ও শিপিংয়েও প্রভাব পড়তে পারে। বিশেষ করে হরমুজ প্রণালির ওপর। তবে আমার ধারণা, এই যুদ্ধ বেশি দিন স্থায়ী হবে না।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here