Home বিশ্ব খামেনির ঘোষণা: ‘যুদ্ধ শুরু’

খামেনির ঘোষণা: ‘যুদ্ধ শুরু’

149
0

ইরান-ইসরায়েল চলমান সংঘাতে নতুন মাত্রা যোগ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মঙ্গলবার (১৭ জুন) রাতে সাবেক টুইটার, এখন এক্সে তিনি হুঁশিয়ারি দিয়ে লেখেন, ‘‘মর্যাদাপূর্ণ হায়দারের নামে, যুদ্ধ শুরু হলো।’’

ইমাম আলীর আরেক নাম ‘হায়দার’, যিনি ইসলামের চতুর্থ খলিফা এবং শিয়া মুসলমানদের কাছে অত্যন্ত সম্মানিত।

এর আগে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে খামেনির প্রতি ইঙ্গিত করে বলেন, ‘‘আমরা জানি তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ কোথায় লুকিয়ে আছেন।’’ তবে তিনি এটিও বলেন, ‘‘এখনই তাকে হত্যা করা হবে না।’’

উল্লেখ্য, দুই দেশের মধ্যে সংঘাত ইতোমধ্যে শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে। তাই খামেনির এই মন্তব্যের তাৎপর্য কী, সেটি এখনো পরিষ্কার নয়। এটি ইরানের পক্ষ থেকে আরও তীব্র হামলার ইঙ্গিত কিনা, তাও নিশ্চিত নয়।

এদিকে, মঙ্গলবার রাতে ইরান ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলার পর বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here