Home বিশ্ব ইরানে ইসরায়েলের হামলাকে ‘অবৈধ’ বলেছে রাশিয়া

ইরানে ইসরায়েলের হামলাকে ‘অবৈধ’ বলেছে রাশিয়া

154
0

ইরানের ওপর ইসরায়েলের চলমান বিমান হামলাকে ‘অবৈধ’ হিসেবে উল্লেখ করেছে রাশিয়া। তারা বলেছে, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যে উদ্বেগ রয়েছে, তার সমাধান কূটনৈতিক পথেই হওয়া উচিত।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরান বারবার পরমাণু অস্ত্র বিস্তার রোধে করা আন্তর্জাতিক চুক্তি ‘ট্রিটি অন দ্য নন-প্রোলিফারেশন অব নিউক্লিয়ার উইপনস (এনপিটি)’-এর প্রতি নিজেদের অঙ্গীকারের কথা স্পষ্টভাবে জানিয়েছে।

এছাড়া, তেহরান পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসারও আগ্রহ দেখিয়েছে।

টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে মস্কো আরও জানায়, ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর কোনো ক্ষতি হয়েছে কি না, তা নির্ধারণে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পক্ষ থেকে একটি নিরপেক্ষ বিশ্লেষণ তারা প্রত্যাশা করে।

রাশিয়া উল্লেখ করেছে, ইরান এখনও এনপিটি চুক্তির সদস্য এবং তারা আইএইএ-কে তাদের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দিয়ে আসছে। অন্যদিকে, ইসরায়েল কখনোই এই চুক্তিতে সই করেনি এবং আন্তর্জাতিকভাবে ধারণা করা হয় দেশটির কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে।

গত ১৩ জুন ইসরায়েল ইরানের রাজধানী তেহরানে ব্যাপক বিমান হামলা চালায়। এতে বেশ কিছু সামরিক ও পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীরা নিহত হন।

পাল্টা হামলায় ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলে আঘাত হানে। এই পাল্টাপাল্টি হামলা ১৭ জুন পর্যন্ত পাঁচ দিন ধরে চলে, ফলে দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here