Home বিশ্ব ইসরায়েলে আবারও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলে আবারও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

260
0

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে নতুন করে আবার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় একাধিক হামলার মধ্যে এটি সর্বশেষ ঘটনা।

ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি মোকাবিলায় সক্রিয়ভাবে কাজ করছে।’’

এর আগে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আবদুলরহিম মোসাভি ইসরায়েলের তেল আবিব ও হাইফার বাসিন্দাদের সতর্ক করে দ্রুত সরে যেতে আহ্বান জানান। তিনি বলেন, শিগগিরই ‘শাস্তিমূলক’ হামলা চালানো হবে।

মোসাভি বলেন, অধিকৃত এলাকাগুলোর বাসিন্দাদের, বিশেষ করে তেল আবিব ও হাইফার মানুষদের জীবনের নিরাপত্তার স্বার্থে দ্রুত ওই এলাকা ত্যাগ করতে হবে।

ইসরায়েলি সেনাবাহিনী আরও জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে বেশ কিছু স্থানে সাইরেন বাজানো হয়েছে। মধ্য ও উত্তর ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সাইরেন বাজতে শোনা গেছে।

যেসব এলাকায় সাইরেন বাজছে, সেসব এলাকার বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বোমা আশ্রয়কেন্দ্রে থাকতে বলা হয়েছে।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। সংঘাতের পঞ্চম দিনে ইরানের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটেছে এবং ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। তেল আবিবে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এক অফিসেও হামলার ঘটনা ঘটেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here