Home বিশ্ব জেরুজালেমে মার্কিন দূতাবাস সাময়িকভাবে বন্ধ

জেরুজালেমে মার্কিন দূতাবাস সাময়িকভাবে বন্ধ

163
0

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে জেরুজালেমে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুসরণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেম ও তেল আবিবের কনস্যুলার বিভাগও একইসঙ্গে বন্ধ থাকবে।

তবে বর্তমানে ইসরায়েল থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সরিয়ে নেওয়ার বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। সংঘাতের পঞ্চম দিনে ইরানের বিভিন্ন স্থানে বিস্ফোরণ হয়েছে এবং ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তেল আবিবে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের একটি অফিসেও হামলার ঘটনা ঘটেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here