Home খেলা ইরান-ইসরায়েল উত্তেজনার মাঝে শান্তির বার্তা নিয়ে ট্রাম্পকে রোনালদোর জার্সি উপহার

ইরান-ইসরায়েল উত্তেজনার মাঝে শান্তির বার্তা নিয়ে ট্রাম্পকে রোনালদোর জার্সি উপহার

170
0

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে দেওয়া হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর স্বাক্ষরিত একটি জার্সি। এই জার্সির সঙ্গে রোনালদো দিয়েছেন ‘শান্তির জন্য খেলা’ (Playing for Peace) বার্তা।

সম্প্রতি কানাডার আলবার্টায় অনুষ্ঠিত ‘জি-৭’ সম্মেলনে যোগ দিতে যান ট্রাম্প। সেখানে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ও পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তার সঙ্গে তার সাক্ষাৎ হয়। সেই বৈঠকে কস্তার মাধ্যমে ট্রাম্পের কাছে পৌঁছায় রোনালদোর এই উপহার।

বিশ্ব ফুটবলের বড় তারকা রোনালদো মাঠের বাইরেও বিশ্বজুড়ে ব্যাপক প্রভাব রাখেন। যখন আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল-ইরান সংকট তীব্র হয়ে উঠেছে, তখন ট্রাম্পের মতো গুরুত্বপূর্ণ এক নেতার কাছে শান্তির এমন বার্তা পৌঁছানো নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

ইসরায়েল-ইরান দ্বন্দ্ব নিয়ে ট্রাম্প সম্প্রতি নিজের প্ল্যাটফর্মে লিখেছেন, ‘আমরা খুব শিগগিরই ইসরায়েল ও ইরানের মধ্যে শান্তি আনতে যাচ্ছি। তাদের সঙ্গে ফোনে আলোচনা ও বৈঠক চলছে।’

এদিকে রোনালদো নিজেও আলোচনায় রয়েছেন নিজের ফুটবল ক্যারিয়ার ঘিরে। সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তি নবায়নের পথে রয়েছেন তিনি। যদিও যুক্তরাষ্ট্রে চলমান ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া কয়েকটি ক্লাব তাকে দলে ভেড়াতে চেয়েছিল, তবে সেই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here