Home এশিয়া পেসিফিক অস্ট্রেলিয়ায় মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে ৬০০ স্কলারশিপ, ৩৮,৫০০ ডলার আবাসন ভাতা

অস্ট্রেলিয়ায় মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে ৬০০ স্কলারশিপ, ৩৮,৫০০ ডলার আবাসন ভাতা

220
0

আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দের গন্তব্যগুলোর মধ্যে অন্যতম অস্ট্রেলিয়া। বিভিন্ন সরকারি-বেসরকারি স্কলারশিপের মাধ্যমে বহু বাংলাদেশি শিক্ষার্থী বর্তমানে সেখানে পড়াশোনা করছেন। দেশটির অনেক বিশ্ববিদ্যালয়েই রয়েছে নিজস্ব বৃত্তি। তার মধ্যে একটি হলো ‘গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ’, যা মেলবোর্ন বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের প্রদান করে।

এই স্কলারশিপের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা বিনা খরচে স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামে পড়ার সুযোগ পাবেন। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

১৮৫৩ সালে প্রতিষ্ঠিত মেলবোর্ন বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের পার্কভিল এলাকায় অবস্থিত একটি সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়।

স্কলারশিপের সুযোগ-সুবিধা:

  • প্রতি বছর আবাসন ভাতা হিসেবে ৩৮,৫০০ মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৪৬ লাখ ৭৪ হাজার টাকা) প্রদান।
  • আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্থানান্তর অনুদান হিসেবে অতিরিক্ত ৩,০০০ ডলার দেওয়া হবে।
  • স্বাস্থ্য বীমা সুবিধা।

স্কলারশিপের সংখ্যা:
মোট ৬০০টি স্কলারশিপ প্রদান করা হবে, যা দেশীয় ও আন্তর্জাতিক উভয় শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।

আবেদনের যোগ্যতা:

  • মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা ডিগ্রিতে স্নাতকোত্তর বা পিএইচডিতে ভর্তি হতে হবে।
  • স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
  • একাডেমিক ফলাফল ভালো হতে হবে।
  • ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।
  • এই বৃত্তি বিশ্বের সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত।

আবেদন প্রক্রিয়া:
যদি আবেদনকারী মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট রিসার্চ কোর্সে ভর্তির জন্য নির্বাচিত হন এবং গবেষণা ডিগ্রিতে আবেদন করেন, তাহলে তাকে স্বয়ংক্রিয়ভাবে গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপের জন্য বিবেচনা করা হবে।

আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৫।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here