Home বাংলাদেশ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে বিটিভি ও বাংলাদেশ বেতার

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে বিটিভি ও বাংলাদেশ বেতার

367
0

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতারকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে দীর্ঘ দুই ঘণ্টার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। একই সঙ্গে সি আর আবরারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই কমিটি অতীতে কোনো টেলিভিশন চ্যানেল রাজনৈতিক দলের আদর্শগত উদ্দেশ্য বাস্তবায়নে লাইসেন্স পেয়ে থাকলে তা তদন্ত করবে। পাশাপাশি নতুন চ্যানেলকে লাইসেন্স প্রদানের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করবে।

শফিকুল আলম আরও জানান, আসন্ন ‘জুলাই প্রোক্লেমেশন’ ঘোষণাকে সামনে রেখে আরেকটি পৃথক কমিটিও গঠন করা হয়েছে। এই কমিটির নেতৃত্ব দেবেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। এতে আরও কয়েকজন উপদেষ্টাকে যুক্ত করা হবে, যারা অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করে ঘোষণার চূড়ান্ত খসড়া তৈরি করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here