Home বাংলাদেশ ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা

151
0

ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের স্মৃতিতে ৫ আগস্ট দিনটিকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে সরকার।

এ উপলক্ষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক পরিপত্র জারি করে জানানো হয়েছে, প্রতিবছর ৫ আগস্ট ‘ক’ শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’।

পরিপত্রে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি সংস্থাকে এই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here