Home জীবনযাপন Entertainment ‘নীলপদ্ম’ টোকিও উৎসবে সেরা সিনেমা হিসেবে পুরস্কৃত, প্রথম আন্তর্জাতিক সম্মান অর্জন

‘নীলপদ্ম’ টোকিও উৎসবে সেরা সিনেমা হিসেবে পুরস্কৃত, প্রথম আন্তর্জাতিক সম্মান অর্জন

167
0

জনপ্রিয় অভিনেত্রী রুনা খান অভিনীত পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘নীলপদ্ম’ এবার টোকিও লিফট অফ চলচ্চিত্র উৎসব ২০২৫-এ সেরা পূর্ণদৈর্ঘ্য সিনেমার পুরস্কার জিতেছে। সিনেমাটি প্রথমবার প্রদর্শিত হয়েছিল নিউ ইয়র্কে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে, এবং চলতি বছর ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়।

সিনেমার নির্মাতা তৌফিক এলাহি পুরস্কার প্রাপ্তির পর জানান, টোকিও লিফট অফ ফেস্টিভালে ‘নীলপদ্ম’ সিলেকশনে ছিল এবং জুরিরা সিনেমাটি নানা দিক থেকে বিচার বিশ্লেষণ করে মার্কিং করছিলেন। তিনি বলেন, “সিনেমাটি যে সেরা ফিচার ফিল্ম হিসেবে পুরস্কৃত হবে, এমনটা ভাবিনি। এটি ‘নীলপদ্ম’র প্রথম সম্মান এবং এটা শুধু আমার একার নয়, সিনেমার আর্টিস্ট, কলাকুশলীসহ সংশ্লিষ্ট সবার প্রাপ্তি।”

‘নীলপদ্ম’ সিনেমাটি দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় ও অধিকার নিয়ে নির্মিত। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রুনা খান, আর অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, রোকেয়া প্রাচী, সুজাত শিমুল, শাহেদ আলী, একে আজাদ সেতু প্রমুখ। সিনেমাটি বর্তমানে আইস্ক্রিন ওটিটি প্ল্যাটফর্মে প্রদর্শিত হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here