Home খেলা বজ্রঝড়, গোল আর লাল কার্ডে উত্তেজনায় ভরা ম্যাচে চেলসির দাপুটে জয়

বজ্রঝড়, গোল আর লাল কার্ডে উত্তেজনায় ভরা ম্যাচে চেলসির দাপুটে জয়

209
0

ইতিহাসে প্রথম ইংলিশ ক্লাব হিসেবে ২০২৫ ক্লাব বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল চেলসি। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় অনুষ্ঠিত ম্যাচে শনিবার অতিরিক্ত সময়ে বেনফিকাকে ৪-১ গোলে হারিয়ে শেষ আটে পৌঁছায় তারা।

৬৪ মিনিটে রিস জেমসের চোখ ধাঁধানো ফ্রি-কিকে চেলসি এগিয়ে যায়। বাঁ দিক থেকে প্রায় অসম্ভব কোণ থেকে নেওয়া শটটি সরাসরি জালে গিয়ে পৌঁছায়। কিন্তু নাটকীয়তা তখনো শেষ হয়নি।

নির্ধারিত সময়ের যোগ করা পঞ্চম মিনিটে বিতর্কিত হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় বেনফিকা। চেলসির মালো গুস্তোর হাত বলের সিদ্ধান্ত ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (VAR) মাধ্যমে রিভিউ করে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। এরপর আর্জেন্টাইন তারকা আনহেল দি মারিয়া ঠাণ্ডা মাথায় গোল করেন।

পেনাল্টির পরই শুরু হয় প্রকৃতির খেলা—বজ্রপাতের কারণে রেফারি ম্যাচ স্থগিত করেন। মাত্র চার মিনিট বাকি থাকলেও প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ রাখা হয়। যদিও চেলসির খেলোয়াড়রা খুশি না হলেও নিয়ম মানতে হয়।

বিরতির পর অতিরিক্ত সময়ে চেলসি পুরোপুরি আধিপত্য প্রতিষ্ঠা করে। ক্রিস্টোফার এনকুকু, পেদ্রো নেটো ও কিয়ের্নান ডিউসবারি-হল গোল করে চেলসির জয় নিশ্চিত করেন। বেনফিকার ১০ জনের দলে পরিণত হয়ে যায়, কারণ সমতা ফেরানোর পর উদযাপন করতে গিয়ে হলুদ কার্ড দেখেন ফরোয়ার্ড জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি, এবং পরে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন।

চেলসির কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়ন পালমেইরাস। একই দিন, তারা ১-০ গোলে দেশীয় প্রতিপক্ষ বোতাফোগোকে হারায়।

১০০ মিনিটে পাউলিনহোর একক নৈপুণ্যে গোল পায় পালমেইরাস। ডান দিক থেকে ড্রিবল করে কাট-ইন করে বাম পায়ের শটে বল পাঠান জালের নিচের কোনায়। উত্তেজনা ছিল তুঙ্গে, ৩৫টি শট নেওয়া হয় পুরো ম্যাচে। শেষ মুহূর্তে পালমেইরাস ডিফেন্ডার গুস্তাভো গোমেজ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন।

৩৩ হাজারেরও বেশি দর্শকের গর্জনে ম্যাচে এক উজ্জ্বল দক্ষিণ আমেরিকান আবহ সৃষ্টি হয়। পালমেইরাস ডিফেন্ডার ব্রুনো ফুকস ম্যাচ শেষে বলেন, “কোচ শুরু থেকেই বলছিলেন—স্বপ্ন দেখতে কোনো খরচ নেই। আমরা এক ম্যাচ করে এগোচ্ছি, বর্তমানে মনোযোগ দিয়েই স্বপ্ন যাত্রা ধরে রাখতে চাই।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here