বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
৩০ জুন, সোমবার রাতে প্রেসসচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই তথ্য জানান।
পোস্টে তিনি উল্লেখ করেন, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে ১৫ মিনিটব্যাপী একটি আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক আলোচনা করেছেন, যা দুই দেশের চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন।










