Home জীবনযাপন Entertainment উত্তরার দুর্ঘটনায় শোক জানিয়ে লাইভে ভেঙে পড়লেন অভিনেত্রী তাসনুভা তিশা

উত্তরার দুর্ঘটনায় শোক জানিয়ে লাইভে ভেঙে পড়লেন অভিনেত্রী তাসনুভা তিশা

255
0

ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ৩১ জন নিহত এবং ১৬৫ জনের বেশি আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় সারাদেশের মতো শোকস্তব্ধ দেশের সাংস্কৃতিক অঙ্গনও। এই ঘটনায় আবেগে ভেঙে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা, লাইভে এসে প্রকাশ করেছেন তার মনের যন্ত্রণা এবং কান্নায় ভেঙে পড়েছেন দর্শকদের সামনে।

সোমবার (২১ জুলাই) ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনার পর মঙ্গলবার তিশা ফেসবুক লাইভে এসে বলেন, “যেখানে আছেন, বাসায় হোন বা অফিসে, সুযোগ থাকলে প্লিজ একবার যান। উত্তরার যেসব হাসপাতালে মাইলস্টোন স্কুলের ছোট ছোট বাচ্চাদের চিকিৎসা দেওয়া হচ্ছে, তাদের পাশে দাঁড়ান। আমার মনে হচ্ছে, ওরা যেন আমারই সন্তান।”

লাইভে কান্না চেপে রাখতে না পেরে তিশা বলেন, “আমি নিজে ভেবেছিলাম, আমার মেয়েকে মাইলস্টোন স্কুলে ভর্তি করাবো। এখন এটা চিন্তা করলেই আমার কলিজা কাঁপে। কী করবো বুঝতে পারছি না। আমি এখন একটি নাটকের শুটিং সেটে বসে শুধু একটার পর একটা নিউজ দেখছি। আমার নিজের সন্তান আছে, তাই এই কষ্টটা খুব কাছ থেকে অনুভব করছি।”

তিনি আরও বলেন, “আল্লাহর কাছে দোয়া করি, যেন বাচ্চাগুলো সুস্থ হয়ে ওঠে। ওরা অনেক কষ্টে আছে। আমরা যদি তাদের পাশে দাঁড়াতে পারি, সেটাই হবে সবচেয়ে বড় সহমর্মিতা।”

তিশার এই মানবিক আহ্বান এবং আবেগঘন বক্তব্য সামাজিকমাধ্যমে ব্যাপকভাবে সমর্থন পেয়েছে। অনেকেই মন্তব্য করছেন, “এই ধরনের সংবেদনশীল প্রতিক্রিয়া আমাদের সমাজে আরও দরকার,” এবং “তিশার কান্নায় আজ যেন গোটা জাতির কণ্ঠস্বর উঠে এসেছে।”

এই দুর্ঘটনা শুধু নিহতদের পরিবার নয়, গোটা জাতিকেই কাঁদিয়েছে—আর তারই প্রতিচ্ছবি দেখা গেছে তাসনুভা তিশার চোখের জল আর হৃদয়বিদারক আর্তিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here