হন্ডুরাসের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বদলের চেষ্টার অভিযোগ তুলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দেশটির নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ করেছেন। ট্রাম্প জানান, তিনি ডানপন্থি প্রার্থী নাসরি আসফুরার প্রতি সমর্থন রাখেন।
স্থানীয় সময় সোমবার (১ ডিসেম্বর) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “মনে হচ্ছে হন্ডুরাস প্রেসিডেন্ট নির্বাচনের ফল পরিবর্তনের চেষ্টা করছে। যদি তারা তা করে, তবে এর জন্য তাদের চড়া মূল্য দিতে হবে।”
উল্লেখ্য, গত রবিবার (৩০ ডিসেম্বর) হন্ডুরাসে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষণার অপেক্ষায় রয়েছে ভোটাররা। যদিও প্রাথমিক গণনা সম্পন্ন হয়েছে, দেশটির নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে যে এখনই চূড়ান্ত বিজয়ীর নাম জানানো যাচ্ছে না।
ট্রাম্পের এই মন্তব্য অনেকেই আঞ্চলিক নির্বাচন প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক হস্তক্ষেপ হিসেবে দেখছেন।










