Home বাংলাদেশ National হাদিকে হত্যাচেষ্টা : ফয়সলের বাবা-মা গ্রেপ্তার

হাদিকে হত্যাচেষ্টা : ফয়সলের বাবা-মা গ্রেপ্তার

94
0

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সলের বাবা-মাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন—মো. হুমায়ুন কবির (৭০) ও মোসা. হাসি বেগম (৬০)।

উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে গোয়েন্দা তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় কেরানীগঞ্জ এলাকা থেকে র‍্যাব-১০ এর একটি দল তাদের আটক করে। বর্তমানে ফয়সলের বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

এর আগে নারায়ণগঞ্জ থেকে ফয়সলের স্ত্রী, বান্ধবী ও শ্যালককে গ্রেপ্তার করা হয়।

শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পরিবারের সম্মতিতে গত রোববার রাতে পল্টন থানায় একটি হত্যা প্রচেষ্টার মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর গণসংযোগের উদ্দেশ্যে বিজয়নগর এলাকায় গেলে ওসমান হাদি হামলার শিকার হন। চলন্ত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করে। গুলি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং অস্ত্রোপচারের পর একই রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here