বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফিরছেন। তার এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রয়োজনীয় কর্মসূচি পালনের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি দেওয়া হয়েছে।
এই অনুমতির বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের বরাবর একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন।
রবিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্টাফ জাহিদ হোসেন ওই চিঠি পৌঁছে দেন।
চিঠিটি গ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা সাত্তার পাটোয়ারী।










